স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না

Post Image

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। তবে স্থানীয়ভাবে বিএনপি সমর্থিত নির্দিষ্ট প্রার্থী থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইনে আগের মতো রাজনৈতিক দল থেকে প্রার্থীকে মনোনয়ন দেয়ার সুযোগ থাকবে না। একই সঙ্গে ধানের শীষের মতো জাতীয় রাজনৈতিক প্রতীক ব্যবহারেরও সুযোগ থাকবে না। নির্বাচন হবে দলনিরপেক্ষভাবে এবং সাধারণ প্রতীকে।

তবে বিএনপি সমর্থিত প্রার্থী থাকার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করবে। এ জন্য স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলন বা কর্মিসভার মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নে দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে।

তিনি বলেন, ‘এটি দলীয় প্রার্থী বা দলীয় মনোনয়ন নয়, বরং দলীয় সমর্থন। দলকে মাঠপর্যায়ে সুসংগঠিত রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একজন প্রার্থী রাখার চেষ্টা করা হবে।’

কোনও ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী থাকলে স্থানীয় বিএনপি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবে বলেও জানান মীর শাহে আলম। একজনকে চেয়ারম্যান পদে নির্বাচনের সুযোগ দিয়ে অন্যজনকে অন্যভাবে দলের কর্মকাণ্ডে যুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এরপরও কোনও ইউনিয়নে একাধিক প্রার্থী থেকে গেলে এবং কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হতে পারে। এ ক্ষেত্রে বগুড়া জেলা বিএনপি ও উপজেলা বিএনপি যৌথভাবে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত দিতে পারবে।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না

আমাদের সংস্কৃতিতে অপসংস্কৃতি ঢুকে গিয়েছে: ডা. শফিকুর রহমান

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে শেখ হাসিনার সময়ে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষ

সর্বাধিক পঠিত

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট