যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার

Post Image

মধ্যপ্রাচ্যের সংকট ঘিরে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ সহায়তা চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের তথ্যটি জানালেন মন্ত্রী।  

সহায়তা চাওয়ার বিষয়ে তার বক্তব্য, ‘জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের... যাতে কোনো ডিজাস্টার না হয় সে ব্যাপারে সরকার সচেষ্ট আছে... সরকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে।’

নিজ দেশের প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে এ নিয়ে কথা বলে মত জানাবেন পল কাপুর- বললেন জ্বালানিমন্ত্রী। জানালেন, জ্বালানি সাশ্রয় করে চললে ঈদের ছুটি বা মার্চ মাস পর্যন্ত তা দিয়ে চলা যাবে।

জ্বালানি সাশ্রয়ে শপিংমলের আলোকসজ্জা বন্ধের কথা ভাবছে সরকার।

‘এটা সংকটের সময়, শপিংমলে আলোকসজ্জা করা উচিত না। যুদ্ধ নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব সমস্যায় রয়েছে। স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার চেষ্টা করছি। শপিংমলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে’- জানালেন মন্ত্রী।

দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, বাংলাদেশের তেল ভারতে পাচার হচ্ছে। বিজিবিকে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ডিম-মুরগির দামে স্বস্তি নেই, চড়া মাছের বাজারও

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২

এবার আশির দশকের ফ্যাশনে মজেছেন এমপি জসিম উদ্দিন

গ্যাস–বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চার বোনের পর জন্ম পিয়াসের, বিদায় সবার আগে

১০ ব্যাংকেই খেলাপি ঋণের ৭২ শতাংশ তালিকায় কোন কোন ব্যাংক

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

সর্বাধিক পঠিত

‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

হাতিয়ায় বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ৯

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার

রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই