নীলফামারীতে নানা আয়োজনে যুব দিবস পালন

Post Image

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ স্লোগানে নীলফামারীতে মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। 

যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসের কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, যুব সমাবেশ, সনদপত্র ও ঋণের চেক বিতরণ, পরিষ্কার-পরিচ্ছনতা এবং বৃক্ষরোপণ। 

সকালে জেলা যুব ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার ও সহকারী পরিচালক হাসান আলী বক্তব্য দেন।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ৬০ জনের মাঝে সনদপত্র ও ১১৯ জনের মাঝে প্রায় ৫৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে যুব ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

এবার বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে সহায়তার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির

‘মহব্বত’সিনেমায় নায়িকা কে? আলোচনায় পাকিস্তানের ৪ তারকা

ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন সালমান মুক্তাদির