নিষিদ্ধ ছাত্রলীগের করা মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘পুলিশি হয়রানি’র নিন্দা এনসিপির

Post Image

দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোগো © সংগৃহীত ও সম্পাদিত

দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ তার বাসায় হাজির হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার(২৬ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে এনসিপি বলে, “রাজধানীর গুলশান থানার একজন এসআই গতকাল বুধবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানির তিনটি ধারা ৫০০, ৫০১, ৫০৫ ছাড়াও ১২৩ (ক)/১২৪(ক) উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে।”

মামলার বিষয়ে আরও বলা হয়, “বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা থেকে শুরু করে মানহানি পর্যন্ত হরেক রকম অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা মামলা করেছিলেন ২০১০ সাল থেকে।”

দলটি আরও বলে, “একাধিক মামলার রায়ও হয়। সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে। বিনা বিচারে তিনি জেল খেটেছেন দুই দফায় দীর্ঘ সময়। সর্বশেষ চব্বিশের জুলাই বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে।”

বর্তমান সরকারকে ইঙ্গিত করে দলটি বলে, “ জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্যও জাতীয় সংসদে জানিয়েছেন। এরপরও সাংবাদিক মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান কীভাবে রয়ে গেছে তা প্রশ্নের জন্ম দেয়।”

সবশেষ দলটি বলে, “অবিলম্বে ফ্যাসিবাদী নিষিদ্ধ আওয়ামী লীগের মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক কীভাবে দেশবরেণ্য সাংবাদিক ও সম্পাদক মাহমুদুর রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এর নেপথ্যে সংশ্লিষ্ট কারা রয়েছে তার তদন্তপূর্বক স্পষ্ট জবাব জাতির সামনে প্রকাশের দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা পরকীয়ার মতো’—শামসুজ্জামান দুদু

নিষিদ্ধ ছাত্রলীগের করা মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘পুলিশি হয়রানি’র নিন্দা এনসিপির

ডিসেম্বরে দেশে আসবে না শেখ হাসিনা

আওয়ামী লীগ কামব্যাক করলে বিপদে পড়বে জামায়াত-এনসিপি

লন্ডনে বাংলাদেশের দলীয় রাজনীতি বন্ধের দাবিতে মুখোশ পরে তরুণদের বিক্ষোভ

রাজবাড়ীতে চেয়ারম্যান পদে ফিরলেন নিষিদ্ধ আ.লীগ নেতা

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

তিনবার ‘আলহামদুলিল্লাহ’ বলে যে সুখবর দিলেন রাশেদ খান

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা