রাজবাড়ীতে চেয়ারম্যান পদে ফিরলেন নিষিদ্ধ আ.লীগ নেতা

Post Image

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদ আলী। রাজনৈতিক পটপরিবর্তনের পর ভিন্ন দুটি মামলায় দুই দফায় কারাভোগের পর এবার হাইকোর্টের আদেশে স্বপদে ফিরেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক সরকারি চিঠিতে তাকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে।

সরকারি চিঠিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে আহমদ আলীকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, আহমদ আলী উপজেলা ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভিন্ন দুটি মামলায় তাকে দুই দফায় কারাভোগ করতে হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত সরকারি চিঠিটি আহমদ আলী, চেয়ারম্যান, ইসলামপুর ইউনিয়ন পরিষদ, বালিয়াকান্দি, রাজবাড়ী বরাবর পাঠানো হয়েছে। এর ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব আবারও পালন করবেন তিনি।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা পরকীয়ার মতো’—শামসুজ্জামান দুদু

নিষিদ্ধ ছাত্রলীগের করা মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘পুলিশি হয়রানি’র নিন্দা এনসিপির

ডিসেম্বরে দেশে আসবে না শেখ হাসিনা

আওয়ামী লীগ কামব্যাক করলে বিপদে পড়বে জামায়াত-এনসিপি

লন্ডনে বাংলাদেশের দলীয় রাজনীতি বন্ধের দাবিতে মুখোশ পরে তরুণদের বিক্ষোভ

রাজবাড়ীতে চেয়ারম্যান পদে ফিরলেন নিষিদ্ধ আ.লীগ নেতা

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

তিনবার ‘আলহামদুলিল্লাহ’ বলে যে সুখবর দিলেন রাশেদ খান

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা