চবির বর্তমান ভিসি জীবনে কখনো বিএনপি করেছেন কিনা— প্রশ্ন সাবেক ছাত্রদল সেক্রেটারির

Post Image
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান উপাচার্য জীবনে বিএনপির রাজনীতি করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশেদ আলম। একই সঙ্গে উপাচার্য হওয়ার আগে বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে ধরনা দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
 
গত ৬ নভেম্বর (শুক্রবার) চবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা মুসার ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব মন্তব্য করেন সাবেক এই ছাত্রনেতা।
 
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
 বক্তব্যে খুরশেদ আলম বলেন, ‘আমাদের বর্তমান যে ভিসি, সে জীবনে বিএনপি করেছে? একদিন মীর নাসির সাবকে পায়ে ধরে শিক্ষক হয়েছেন, আরেকদিন তার ছেলেকে (মীর মোহাম্মদ হেলাল উদ্দিন) পায়ে ধরে ভিসি হয়েছেন।’
 
তিনি আরও বলেন, ‘‘কাউকে পরোয়া করি না আমি। জীবনে যা কিছু আছে, আলহামদুলিল্লাহ। কেউ কিছু দেবে, এটা বিশ্বাসও করি না। আমি কোনো নেতাকে বিশ্বাস করি না যে, আমার নেতা আমার জন্য এটা করবে। আমার আল্লাহ আমার জন্য করবে। আমি স্পষ্ট কথা বলি।’’
 
এ ছাড়া তিনি বলেন, ‘‘যে লোককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি (সাবেক) চেনে না, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি। অভাগা, হতভাগা।’’
 
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বর্তমানে ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক জটিলতা নেই

বিএনপি নেতাদের ‘তদবিরে’ ছাড়া পেলেন আ. লীগ নেতা

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

রাজধানী থেকে যুবদল নেতা সজীব আটক

সর্বাধিক পঠিত

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা