প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

Post Image


আট বছর পর অনুষ্ঠিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। বিশ্ববিদ্যালয়টির শতাধিক বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন তিনি। উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা নাশরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (এলএলবি) শিক্ষার্থী।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নোমান আশরাফ এবং সাধারণ সম্পাদক (সম্মানসূচক) হয়েছেন মোহাম্মদ হামদান।

প্রথমে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকলেও ক্যাম্পাসের বাস্তবতা বিবেচনায় সহসভাপতি পদে লড়ার সিদ্ধান্ত নেন নাশরা। তার বাবা শুরুতে কিছুটা সংশয় প্রকাশ করলেও শেষ পর্যন্ত পরিবার তাকে পূর্ণ সমর্থন দিয়েছে।

২০১৯ সালে ক্যাম্পাসে সহিংসতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে ছাত্র সংসদ স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি ছাত্র সংসদ পুনর্বহালের দাবিতে ১৯ দিনের আন্দোলন ও এক শিক্ষার্থীর অনশন কর্মসূচির পর নির্বাচনের পথ খুলে যায়। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

নির্বাচনি প্রচারে শিক্ষাক্রম আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের মতবিনিময় ও সাংস্কৃতিক চর্চার জন্য উন্মুক্ত পরিসর বাড়ানোর ওপর গুরুত্ব দেন নাশরা। তার মতে, শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন থাকা জরুরি। কারণ, রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত এবং বিধিনিষেধের প্রভাব বুঝতে রাজনৈতিক সচেতনতার বিকল্প নেই।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও নির্বাচনি পরিবেশ পুনরুজ্জীবিত হলে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার মতে, দীর্ঘদিন ধরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের ঘাটতি রয়েছে। ছাত্র সংসদের পুনরুজ্জীবন সেই শূন্যতা পূরণে ভূমিকা রাখতে পারে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এআই নিয়ে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম

প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বহু হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি বাহিনীর

ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইরানে আরও ধ্বংসযজ্ঞের হুমকি ট্রাম্পের, যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি

ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু!

সর্বাধিক পঠিত

এবার হরমুজ প্রণালিতে সাবমেরিন মোতায়েন করল ইরান

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

ভারতীয়রা শুধু সন্তান জন্ম দিতেই যুক্তরাষ্ট্রে আসেন: ডোনাল্ড ট্রাম্প

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

হোয়াইট হাউসের নিচে কেন নতুন ভূগর্ভস্থ বাঙ্কার বানাচ্ছেন ট্রাম্প?

নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার