চুয়াডাঙ্গায় ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার

Post Image

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৩১ অক্টোবর আলমডাঙ্গা উপজেলা বিএনপির এক জরুরি সাংগঠনিক সিদ্ধান্তে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন স্বাক্ষরিত ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত কিছুদিন ধরে মো. বোরহান উদ্দিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত, অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দলীয়ভাবে জানানো হয়েছে। মাদক কারবার ও সেবনের মতো সামাজিক ব্যাধি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তার ব্যক্তিগত কোন অপকর্মের দায়ভার দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর মাদকসহ আটক হন নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

‘যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে’

চুয়াডাঙ্গায় ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জে একই সড়ক দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি বিকেলে বিএনপি নেতা

কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান

মেজর আখতারুজ্জামানের কারামুক্তি

এইচএসসিতে ৫ বিষয়ে ফেল ছাত্রশক্তি নেতা মানিক, ফেসবুকে দিলেন যে ব্যাখ্যা

যুব দিবসের র‍্যালিতে এমপি-ইউএনওর সঙ্গে আ’লীগ নেতা, সমালোচনার ঝড়

সর্বাধিক পঠিত

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

চার মাসেও দেয়নি নির্বাচনী ব্যয়ের হিসাব, জরিমানা গুণতে পারে ৭টি দল

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি