ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, উত্তরা থেকে যুবক আটক

Post Image
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
গতকাল রবিবার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
 
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজিবের বর্তমান ঠিকানা উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ি। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরের তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। 
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার মিরপুর ১১ নম্বর মেট্রোরেলের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
এর আগে শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
 
বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়ে দুপুর পৌনে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়। পরে শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গার্মেন্টস শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, আটক ২৯

ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, উত্তরা থেকে যুবক আটক

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে

গাজীপুরে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ, সকাল থেকে ফের অবরোধ

ই-রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

দেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মেলেনি

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা

সংসদে পাস হওয়া আইনটি স্পষ্টতই শরিয়াহবিরোধী: মুফতি শামসুদ্দোহা

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী