গাজীপুরে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ, সকাল থেকে ফের অবরোধ

Post Image

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে আবারো উত্তাল হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ফের চলছে সড়ক অবরোধ।

সোমবার সকাল সাড়ে ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় চতুর্থ দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

এতে মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীরা। শ্রমিকদের এই অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

এদিকে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপরও কেন শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ সম্পর্কে জানতে চাইলে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীরা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে

গাজীপুরে চতুর্থ দিনের মতো শ্রমিক বিক্ষোভ, সকাল থেকে ফের অবরোধ

ই-রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

আন্দোলনকারী পোশাকশ্রমিক ভেবে কোচিং শিক্ষককে পিটিয়ে মাথা ফাটাল পুলিশ

শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী

সর্বাধিক পঠিত

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

দেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মেলেনি

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী

সংসদে পাস হওয়া আইনটি স্পষ্টতই শরিয়াহবিরোধী: মুফতি শামসুদ্দোহা