আন্দোলনকারী পোশাকশ্রমিক ভেবে কোচিং শিক্ষককে পিটিয়ে মাথা ফাটাল পুলিশ

Post Image
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে এক পথচারী কোচিং শিক্ষককে আন্দোলনকারী শ্রমিক ভেবে পুলিশ সদস্যরা আঘাত করার অভিযোগ উঠেছে। তবে কোচিং শিক্ষকের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। 
 
রবিবার (১ নভেম্বর) মিরপুর-১০ এ থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পথচারী যুবককে প্রথমে ধাক্কা দেন পুলিশের সদস্যরা। পরে আরেক পুলিশ সদস্য তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। আঘাতের পর যুবক মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
 
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেন আহত ওই যুবক। তিনি নিজেকে শিক্ষার্থী ও মিরপুর ক্যাডেট কোচিংয়ের শিক্ষক পরিচয় দিয়ে বলেন, ‘আমি বারবার বলেছি, আমি ছাত্র। আমি মিরপুর ক্যাডেট কোচিংয়ে চাকরি করি। মাত্র পড়িয়ে বের হয়েছি। আর তারা আমার মাথায় আঘাত করলেন।’
 
প্রসঙ্গত, সকাল ৯টার পর থেকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। মিরপুর-১০, মিরপুর-১, পল্লবী, মিরপুর-১৩ ও কাজীপাড়াসহ আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা সেখানে জড়ো হন। টানা দ্বিতীয় দিনের মতো চলা এই আন্দোলনের মুখে পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসে পরিস্থিতি থমথমে হয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

আন্দোলনকারী পোশাকশ্রমিক ভেবে কোচিং শিক্ষককে পিটিয়ে মাথা ফাটাল পুলিশ

শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী

বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় সুইডেন

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

সর্বাধিক পঠিত

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

‘স্পিকার যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন তাহলে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার কী’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মেলেনি

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ