কমিটি দ্বন্দ্বে সেক্রেটারির গাড়ি ভাঙচুর, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও নায়েবে আমীরের রোকন পদ বাতিল

Post Image

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় মহানগরের আমীর ও নায়েবে আমীরের পদ বাতিল করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক আবদুল হালিম।

তারা হলেন- জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমীর এমদাদুল হক মামুন।

আবদুল হালিম জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাবেক আমীর ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা মহানগরীর সাবেক নায়েবে আমীর ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে। গত ১৪ অক্টোবর কুমিল্লা নগরীর মোঘলটুলি এলাকার ফারুকী হাউসে কুমিল্লা মহানগরী কার্যালয়ে সভা চলাকালীন সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

২৬ অক্টোবর জামায়াত আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনাক্রমে নির্বাহী পরিষদ তাদের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে। তবে তা আজ প্রকাশ্যে এসেছে।

এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে’

কারও সন্তান এইচএসসি পাস করলেই তার কমিটি বিলুপ্ত হয়ে যাবে, এটা কোনো প্যারামিটার কিনা— প্রশ্ন ফরহাদের

হান্নান মাসউদকে ঢাবির এফ রহমান হল শাখার ‘সাথী’ দাবি শিবির নেতা শাকিলের

‘জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন নেই, বরং আইনকেই হতে হবে সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ’

প্রবাসীর ৮২ লাখ টাকা বিনিয়োগের ইটভাটা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‘জুলাই আন্দোলনে কে সামনে, কে পেছনে— একক কৃতিত্ব নয়; সম্মিলিত অবদানের স্বীকৃতিই হোক রাজনৈতিক সংস্কৃতি’

কমিটি দ্বন্দ্বে সেক্রেটারির গাড়ি ভাঙচুর, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও নায়েবে আমীরের রোকন পদ বাতিল

জামায়াতের প্রশংসায় পঞ্চমুখ আমজনতার তারেক, পুরোনো ভিডিও ভাইরাল

সর্বাধিক পঠিত

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল জয়যুক্ত হবে

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

বিএনপির মতবিনিময় সভায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

চার মাসেও দেয়নি নির্বাচনী ব্যয়ের হিসাব, জরিমানা গুণতে পারে ৭টি দল

বিএনপি-জামায়াতের দূরত্ব ঘোচাতে চায় ৯ দল