প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি নেই, উদ্বেগ জামায়াত প্রার্থীর

Post Image


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করে বলেছেন, ভোটকেন্দ্রে এসে প্রথমেই আমার কাছে যে বিষয়টি উদ্বেগজনক মনে হয়েছে, প্রিজাইডিং অফিসারের কার্ডে কোনো ছবি নেই। যতটুকু শুনলাম, সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের গলার কার্ডেও ছবি নেই।

তিনি বলেন, যিনি এখানে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করছেন তার যদি ছবি না থাকে তাহলে কীভাবে বুঝব উনিই ওই ব্যক্তি, অন্য ব্যক্তিও তো এখানে প্রক্সি দিতে পারেন, এটি খুবই উদ্বেগজনক। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে চাই, বিষয়টি খুবই দ্রুত সময়ের মধ্যে দেখার অনুরোধ রইল। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়কেন্দ্রে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

দেলাওয়ার হোসেন বলেন, যেহেতু দলীয় সরকারের অধীনে এই নির্বাচন হচ্ছে সেহেতু পুরোটাই নির্ভর করছে সরকার এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন এবং প্রশাসনের ওপরে। যদি সরকার প্রশাসন। নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন সবাই মিলে যদি আন্তরিক হন সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন, তাহলে সম্ভব সুষ্ঠু নির্বাচন হওয়া।

এ বিষয়ে হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রিজাইটিং কর্মকর্তা সাকওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন যেহেতু ঘর দিয়েছেন তাহলে ছবি দেওয়া দরকার। আপনারা নিশ্চিত হতে চাইলে ভোটার আইডিকার্ড দেখতে পারেন। ছবি যেহেতু নাই আমি চেষ্টা করছি ছবি নিয়ে আসার।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক জটিলতা নেই

বিএনপি নেতাদের ‘তদবিরে’ ছাড়া পেলেন আ. লীগ নেতা

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

রাজধানী থেকে যুবদল নেতা সজীব আটক

সর্বাধিক পঠিত

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা