অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

Post Image

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচনে প্রার্থী হতে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। 

গত ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছিলেন তিনি। তবে ভাগ্য সহায় হয়নি তার। তিনি বিএনপি থেকে মনোনয়ন পাননি।

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এলিজা জামানকে বেছে নিয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে মনোনয়নপত্র কিনে ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছিলেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম। আলহামদুলিল্লাহ।’মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বিএনপি প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখাও করেন। এসময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে তিনি চমকে দেন। যদিও মেঘনা আলম দাবি করেন, তিনি ইচ্ছে করে খালেদা জিয়া সাজেননি। নিজেকে মার্জিতভাবে হাজির করতে গিয়ে সেটা প্রয়াত প্রধানমন্ত্রীর মতো দেখাচ্ছে।

তবে মনোনয়ন না পাওয়া নিয়ে এখনো মুখ খুলেননি মেঘনা।প্রসঙ্গত, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৬ অক্টোবর)। আগামীকাল (২৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।এ ছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। এলআইএ

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

রাজধানীতে বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, আমরা পরোয়া করি না’

‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা’—হাসনাত

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

‘গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপির উচিত রাশেদকে দ্রুত পাঠানো’

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ