দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে গণবিক্ষোভে নামছে এনসিপি

Post Image


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতের বিপর্যয়ের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তা বাদ দিয়ে- তিনি এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন। কাজেই আমরা মনে করি তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না। একই সঙ্গে জ্বালানি খাতে যে বিপর্যয় এসেছে জ্বালানি মন্ত্রী তিনি এর দায় এড়াতে পারেন না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের ধরন নিয়ে প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনের পরিবর্তে তিনি সংবিধান সংশোধন কমিটির কাজে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে তার থাকা উচিত নয় বলে মনে করে দলটি।

একই সঙ্গে জ্বালানি খাতের সংকটের জন্য জ্বালানিমন্ত্রীর দায় রয়েছে বলে দাবি করেন নাহিদ ইসলাম। তার মতে, জ্বালানি খাতে যে বিপর্যয় দেখা দিয়েছে, তার দায় সংশ্লিষ্ট মন্ত্রী এড়াতে পারেন না। এ দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি।

সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করতে চায়। রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার এই প্রবণতার বিরুদ্ধেও অবস্থান জানান এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়।’

এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ মেনে নেবে না এনসিপি। নির্বাচনকে প্রভাবিত করার কোনো চেষ্টা হলে দলটি তার বিরোধিতা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামিন পেলেন না জামায়াত নেতা আখতারুজ্জামান

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো: আইজিপি

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

যুবদল কর্মীকে হ’ত্যা, বিএনপি নেতাকে দলীয় শাস্তি

যেখানেই জুলুম ও বৈষম্য দেখা দেবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

ট্রাকচালক হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে গণবিক্ষোভে নামছে এনসিপি

‘আমি জামায়াত করার কারণে ভাঙচুর করা হয় বাড়িঘর, পিটিয়ে ভাঙা হয় মায়ের হাত’

সর্বাধিক পঠিত

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

‘মিনি পার্লামেন্ট’ থেকে ন্যাশনাল পার্লামেন্টে নুর-আখতার

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

মিরপুর-কাফরুলবাসীর ভোট যাবে ‘আগামীর প্রধানমন্ত্রী’র পক্ষে

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

পড়াশোনা-খেলাধুলার চেয়ে রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেশি : স্পিকার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

এবার দল থেকেও পদত্যাগের নির্দেশ আলোচিত বিএনপি নেত্রীকে

ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে কী করবে জামায়াত? যা বললেন শফিকুর