জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) গালাগালির পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপান সফরে যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান; এমন দাবি করেছেন এনসিপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান।
তিনি বলেছেন, ‘প্রতিদিন দেশের সবকিছু নেগেটিভ হচ্ছে, তারেক রহমান যাদেরকে দিয়ে দেশ চালাচ্ছে, তাদের লেভেল দেখলেই বোঝা যায় দেশ আসলে ভবিষ্যতে কোন দিকে যাবে। হাসিনার অনেক কিছু খারাপ ছিল, কিন্তু হাসিনা পাগল-ছাগল দিয়া দেশ চালায় নাই।’
গতকাল রবিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান ফেসবুক পোস্টে লেখেন, “কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট দেখলাম, আম তারেক নাকি আজকে রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রীয় সফরে জাপান যাইতেছে। সারাক্ষণ জামায়াত আর এনসিপিরে গালাগালি করার পুরস্কার এটা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রুচির দুর্ভিক্ষ চলতেছে।”
তিনি বলেন, “প্রতিদিন দেশের সবকিছু নেগেটিভ হচ্ছে, তারেক রহমান যাদেরকে দিয়ে দেশ চালাচ্ছে, তাদের লেভেল দেখলেই বোঝা যায় দেশ আসলে ভবিষ্যতে কোন দিকে যাবে। হাসিনার অনেক কিছু খারাপ ছিল, কিন্তু হাসিনা পাগল-ছাগল দিয়া দেশ চালায় নাই। হাসিনার সবচাইতে বাচাল লোকটারও নাম ছিল ড. হাসান মাহমুদ।”
মশিউর রহমান আরও বলেন, “তারেক রহমান যাদেরকে দিয়ে দেশ চালাচ্ছে, তাদের নাম আর না-ই বললাম।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চার দিনের রাষ্ট্রীয় সফরে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানের জাপান গিয়েছেন। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।







