ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানের অবদান পুরো গুপ্ত বাহিনীর চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেছেন, ‘আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানকে যারা সমালোচনা করে ‘আম তারেক’ নামে ডাকে, তাদের অধিকাংশই ফ্যাসিবাদী জামানায় গুপ্ত ছিল।’
গতকাল রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন লেখেন, “আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানকে যারা সমালোচনা করে ‘আম তারেক’ নামে ডাকে, তাদের অধিকাংশই ফ্যাসিবাদী জামানায় গুপ্ত ছিল। আর শেখ হাসিনার পতনে আমজনতা দলের তারেক রহমানের যে অবদান আছে, পুরো গুপ্ত বাহিনীর সেই অবদান নেই।”
রাশেদ খাঁন আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, জাপান সফরে আমজনতা দলের তারেক রহমানকে সফরসঙ্গী করার জন্য। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যাদের ভূমিকা আছে, সবাইকে তিনি একে একে মূল্যায়ন করছেন। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য অভিভাবকত্বের পরিচয় প্রকাশ পাচ্ছে।”







