‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ

Post Image

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষের দিকে কলেজের লাইব্রেরির সামনে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের কর্মীদের সঙ্গে বিএম কলেজের একদল ছাত্রদল কর্মীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি আহত হন। সংঘর্ষের কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানও ব্যাহত হয় এবং দ্রুত শেষ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতেম আলী কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সিজানের অনুসারীদের সঙ্গে বিএম কলেজের ছাত্রদল কর্মী জিদানের অনুসারীদের মধ্যে গত রোববার কলেজের সামনে সিনিয়র-জুনিয়র বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে বুধবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। বহিরাগত ছাত্রদল কর্মীদের একটি অংশ ক্যাম্পাসে প্রবেশ করলে সিজান ও জিদানের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে লাইব্রেরির সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে হাতেম আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তাক সরদার শাওন গণমাধ্যমকে বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্টের শেষ দিকে কলেজের সামনের এলাকার ও লেকপাড়ের ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির সময় অধ্যক্ষের মাথায় আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি দ্রুত বাড়ি চলে যান।

শাওন আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে ছাত্রদল এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

কলেজের নবীনবরণ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক নজমুল হক গণমাধ্যমকে বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিকে কয়েকজন শিক্ষার্থী লাইব্রেরির পাশের ফুলের বাগানে ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে কীভাবে যেন অধ্যক্ষের গালের ওপরের অংশ কেটে যায়। পরে তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সরকারি হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্কুলে না গিয়েও বেতন-ভাতা তোলেন ছাত্রলীগ সভাপতি

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের মামলা

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক জটিলতা নেই

বিএনপি নেতাদের ‘তদবিরে’ ছাড়া পেলেন আ. লীগ নেতা

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

রাজধানী থেকে যুবদল নেতা সজীব আটক

সর্বাধিক পঠিত

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

জামায়াত ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অসত্য-দায়িত্বজ্ঞানহীন

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও মাদক কারবারের অভিযোগ

দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে উপস্থাপন, হেফাজতের তীব্র নিন্দা

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু