জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী

Post Image


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে আইনজীবীদের সঙ্গে নিয়ে সশরীরে আদালতে হাজির হন আইভী। তার উপস্থিতিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ বলে স্লোগান দেন সাবেক এই মেয়র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি এবং সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তুহিন হত্যা মামলায় পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন এবং আইভীর পুনরায় জামিনের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। শুনানিতে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপনের পর আদালত আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়। এসব মামলায় এক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে সব কটি মামলায় জামিন পান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: শফিকুর রহমান

আওয়ামী লীগের সময় বিচার পাইনি, এখনও পাচ্ছি না: বিএনপি নেতা মালেক

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

জানাজায় দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ কর্মী নয়ন

সরকারের দায়িত্বশীলদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক : ডা. শফিকুর রহমান

সর্বাধিক পঠিত

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু