‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

Post Image

ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। পরে গভীর রাতে তাকে ছাড়া হয়। এরপর ভিডিওবার্তায় গুরুতর অভিযোগ করলেন ধ্রুব। তিনি দাবি করেন, পুলিশ নয়, সাদা পোশাকের লোকজন তাকে ধরতে এসেছিল। তার মাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আটক বা গ্রেপ্তারি নয়, তাকে আদতে অপহরণ করা হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, তাতে যোগ দিতে জার্মানি থেকে ভারতে এসেছেন ধ্রুব। কিন্তু তার এই অধিকার রয়েছে কি না, তিনি ভারতের নাগরিক কি না, সেই প্রশ্ন উঠেছে। সেই বিতর্কের জবাব দিতে গিয়ে রোববার ভিডিওবার্তায় একটি পাসপোর্টও দেখান ধ্রুব। তিনি বলেন, সেটি তার ভারতীয় পাসপোর্ট। তিনি ভারতীয় নাগরিকই। তাই যে কোনো প্রতিবাদ-আন্দোলনে যোগ দেওয়ার অধিকার তার রয়েছে। শনিবার দিল্লির ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ারও তুলনা করেছেন ইউটিউবার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে চাই, এত ভয় দেখাবেন না যে ভয়ই শেষ হয়ে যায়।’

শনিবার গুরুগ্রামে নিজের বাড়ি থেকে ধ্রুবকে আটক করেছিল পুলিশ। ইউটিউবার অভিযোগ করেছেন, সকালে তার বাড়িতে ঢুকে শোয়ার ঘর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময়ে হাতে-পায়ে সামান্য চোটও পেয়েছেন তিনি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ধ্রুব বলেন, ‘আমি ঘুমোচ্ছিলাম। সকাল ৭টা নাগাদ বাড়ির বাইরে লোকজন ঘোরাফেরা করছে দেখে আমার মা দরজা খোলেন। সেই সময়ে সাধারণ পোশাক পরা কিছু লোকজন আমার মাকে ধাক্কা মেরে ভিতরে ঢোকেন এবং সোজা আমার শোয়ার ঘরে চলে আসেন। আমি ঘুম ভেঙে উঠে কিছু বলা বা করারও সুযোগ পাইনি। জুতো পরার সময়টুকুও আমাকে দেওয়া হয়নি। এরপর আমাকে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। এটা কোনো আটক বা গ্রেপ্তারি নয়। যে ভাবে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, সেটা অপহরণ ছাড়া আর কিছু নয়।’

ধ্রুবকে শনিবার কোথায় আটকে রাখা হয়েছিল, পুলিশ সে বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। ধ্রুব দাবি করেছেন, ‘আমাকে এক থানা থেকে আরেক থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে। বাড়িতে বা আইনজীবীকেও ফোন করতে দেওয়া হয়নি। আমার ফোনটাই কেড়ে নেওয়া হয়েছিল। টানা ২২-২৩ ঘণ্টা আমাকে আটকে রাখা হয়েছিল। একে অপহরণ ছাড়া আর কী বলব?’

ছাড়া পেলেও তাকে নজরবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ধ্রুব। তিনি বলেন, ‘অন্তত ১৫ জন আমার ওপর নজর রাখছেন, যাতে আমি বাড়ি থেকে বেরোতে না পারি। অঘোষিতভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে আমাকে।’ মোদিকে হিটলার এবং মুসোলিনির অন্তিম পরিণতি মনে করিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইউটিউবার। এক দিনের মধ্যে ধ্রুব এবং সিজেপির নেতাদের ছেড়ে দেওয়া না-হলে অনশনে বসবেন বলে শনিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন সোনম ওয়াংচুক। তাকেও ধন্যবাদ জানিয়েছেন ধ্রুব রাঠি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছেন ককরোচরা

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ফের রিয়াদ বিমানবন্দরে হামলা, টার্মিনালে আগুন

২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে

মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

সর্বাধিক পঠিত

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে