ফের রিয়াদ বিমানবন্দরে হামলা, টার্মিনালে আগুন

Post Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর সেখানে আগুন লেগে যায় বলেও জানা গেছে।

এর এক দিন আগে রিয়াদ বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছিলেন। এদিকে রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন এই জোটটি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট। এর এক দিন আগে বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়।


এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার ঘটনার পর এ ঘটনা ঘটে।


এমন অবস্থায় রিয়াদ ও কলম্বোর মধ্যে সব ফ্লাইট চলাচল ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে শ্রীলঙ্কান এয়ারলাইনস।


এয়ারলাইনসটি জানিয়েছে, দাম্মাম থেকে আসা-যাওয়ার ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য পরিস্থিতি নিরাপদ বলে বিবেচিত হলে রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট আবার চালু করা হবে।


এদিকে ইয়েমেনের হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, দেশটির সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।


গত এক সপ্তাহে সৌদি আরবের বেশ কয়েকটি বিমানবন্দরে হুতিদের হামলার খবরের পর সানা বিমানবন্দরে হামলার এ খবর এলো। এছাড়া হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় সাতটি বিমান হামলা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছেন ককরোচরা

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ফের রিয়াদ বিমানবন্দরে হামলা, টার্মিনালে আগুন

২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে

মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

সর্বাধিক পঠিত

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে