মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

Post Image

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মোদিকে ভারতের জন্য বিব্রতকর ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেছেন, দেশটির ইতিহাসে এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ আর দেখা যায়নি।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদির বিরুদ্ধে এমন মন্তব্য করেন দীপকে। এর আগে শনিবার মুম্বাই থেকে দিল্লিগামী একটি উড়োজাহাজের ভেতর থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ। পরে আদালতের নির্দেশে মুক্তি পান তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লির যন্তর মন্তরে দলের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি যাচ্ছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের আরো দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লিতে পৌঁছানোর পর এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকেই তাদের আটক করা হয়।

রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তিনজনকেই শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

তবে নেতাদের আটকের পরও আন্দোলন থেকে সরে আসতে রাজি নয় সিজেপি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দলটি বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। রোববার স্থানীয় সময় বেলা ২টায় সংবাদ সম্মেলন করারও কথা রয়েছে দলটির।

দীপকে আটক হওয়ার পর দলের নেতৃত্বের দায়িত্ব নেওয়া অজিঙ্ক্য শিন্ডে জানিয়েছেন, আন্দোলন বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। আবারো যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করবেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালানো হয়। এ সময় প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছেন ককরোচরা

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ফের রিয়াদ বিমানবন্দরে হামলা, টার্মিনালে আগুন

২১০০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে

মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

সর্বাধিক পঠিত

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে