আমার নোবেল পাওয়া উচিত, তবে তারা দেবে কি না জানি না: ডোনাল্ড ট্রাম্প

Post Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার স্বীকৃতি হিসেবে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত তার। তবে নরওয়ের নোবেল কমিটি তাকে পুরস্কার দেবে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি এ বছর শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাশা করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমার নোবেল পাওয়া উচিত। তবে তারা কী সিদ্ধান্ত নেবে, তা আমি জানি না। আমার মতো মানুষকে পুরস্কার না দেওয়ার ব্যাপারে তাদের সুনাম রয়েছে।’

২০২৬ সালের নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে। চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নে পুরস্কার ঘোষণা হয়ে গেছে। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার কথা ৯ অক্টোবর।

হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন, শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য তিনি। এবারও নিজের দাবির পক্ষে তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর আটটি সংঘাতের ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা তুলে ধরেছেন।

ট্রাম্পের দাবি, বিভিন্ন সংঘাতে হস্তক্ষেপ করে তিনি যুদ্ধ থামানো বা শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তবে এসব সংঘাতের সঙ্গে জড়িত কিছু পক্ষ ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার দাবির সঙ্গে একমত নয়। তাঁর সমাধান করা বলে দাবি করা কয়েকটি অঞ্চলে আবারও সংঘাত শুরু হয়েছে, যার মধ্যে কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তও রয়েছে।

এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এখনো শেষ করতে পারেননি ট্রাম্প। অথচ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যুদ্ধটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। একই সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানও দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, গত বছরের নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোও মনে করেন, তিনি এই পুরস্কারের যোগ্য। ২০২৫ সালের শান্তিতে নোবেল পাওয়ার পর মাচাদো চলতি বছরের জানুয়ারিতে নিজের নোবেল পদক ট্রাম্পকে উপহার দেন। মাচাদোর কাছ থেকে পাওয়া সেই স্বীকৃতির কথাও ওভাল অফিসে স্মরণ করেন ট্রাম্প।

এদিকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ট্রাম্পের নাম থাকলেও, তাকে মনোনয়ন দেওয়ার দাবি আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব নয়। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন বলে ট্রাম্পের বক্তব্য থেকে জানা গেছে। নোবেল কমিটি অবশ্য মনোনীতদের পূর্ণ তালিকা প্রকাশ করে না।

এ বছরের শান্তিতে নোবেল পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের নামও আলোচনায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আমার নোবেল পাওয়া উচিত, তবে তারা দেবে কি না জানি না: ডোনাল্ড ট্রাম্প

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজীবী গ্রেপ্তার

গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত

সার সংকটে বোরো ফসল নিয়ে শঙ্কা, হয়রানির অভিযোগ কৃষকদের

হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার

লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান