হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার

Post Image

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা সিরিয়া।সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হুথিদের হামলার ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ইরানের সমর্থনপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা এবং বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলা আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান ও সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এটি সৌদি আরবের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে এ অঞ্চলের জন্য সরাসরি হুমকি।’

মঙ্গলবার ও বুধবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সিরিয়া সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করছে। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং সৌদি আরবের ভূখণ্ডে বসবাসকারী নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটি যেসব বৈধ পদক্ষেপ নেবে, সিরিয়া তার পাশে থাকবে।’

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা চলতি সপ্তাহে রিয়াদে সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগ এক্সে জানিয়েছে, বুধবারের আলোচনায় পুনর্গঠন, জ্বালানি, কৃষি ও বাণিজ্যে বাস্তবভিত্তিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আমার নোবেল পাওয়া উচিত, তবে তারা দেবে কি না জানি না: ডোনাল্ড ট্রাম্প

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজীবী গ্রেপ্তার

গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত

সার সংকটে বোরো ফসল নিয়ে শঙ্কা, হয়রানির অভিযোগ কৃষকদের

হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার

লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান