পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

Post Image


পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়। নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপাল মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তরে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রশাসনিক মহলের ধারণা, উপদেষ্টা হিসেবে মিঠুনের দায়িত্বের পরিধি ও নির্দিষ্ট ভূমিকা পরবর্তী ধাপে স্পষ্ট হবে।

নবান্নের সূত্র জানিয়েছে, খুব শিগগিরই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে মিঠুন আলিপুরদুয়ারে একটি চলচ্চিত্রের শুটিংয়ে আছেন। সেখান থেকেই নতুন দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মিঠুনকে রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা করার ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা চলচ্চিত্রে মিঠুনের অবদান এবং পশ্চিমবঙ্গের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা বিবেচনা করে তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে তখন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনসহ পর্যটনের মতো বিভিন্ন ক্ষেত্রেও এর আগে মিঠুনের পরামর্শ নিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার।

মিঠুন ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। এর আগে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভায় মনোনীত করেছিল। তবে ২০১৬ সালে তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। পাঁচ দশকের বেশি সময়ের চলচ্চিত্রজীবনে বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে তিনি ‘মহাগুরু’ নামে পরিচিত।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজীবী গ্রেপ্তার

গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত

সার সংকটে বোরো ফসল নিয়ে শঙ্কা, হয়রানির অভিযোগ কৃষকদের

হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার

লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান