সাবেক মেয়ের জামাইর হাতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

Post Image

খুলনায় পারিবারিক বিরোধের জেরে সাবেক মেয়ের জামাইয়ের গুলিতে ইকবাল শেখ (৪৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। 

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইকবাল শেখকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান। তার বাম পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। 

ইকবাল শেখ খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে ইকবাল শেখের সঙ্গে আবিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবির তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তার বাম পায়ে গুলি লাগে।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে আবির ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে আহত ইকবাল শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী