ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

Post Image

‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই। আপনাদের পা ধরি, আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাতে সামাজিক মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে।

তবে বিজ্ঞপ্তিতে জাকিরুল হকের ফেসবুক পোস্টের কথা উল্লেখ করা হয়নি। বহিষ্কারের কারণ হিসেবে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’ উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে সোমবার সকালে জাকিরুল হক তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘দলের আগে দেশ’, আমি দেশের পক্ষে, আমি সাধারণ জনগণের পক্ষে। আমি সব সময় দেশের মানুষের পক্ষে আছি।

বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হয়েছে।

জাকিরুল হক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারিতলা পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। তিনি জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক পদে ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

৭ মাসেই ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পথে সরকার: শিবির সভাপতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

তেলের দাম বাড়তেই ভাইরাল রাশেদ খানের সেই পুরোনো পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

ঢাবি ক্যান্টিনে খাবার, বিল বকেয়া—অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

‘সংখ্যালঘু মানুষের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো’

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

বিভেদ ভুলে দেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

প্রধান নির্বাচন কমিশনকে পাটওয়ারীর কড়া হুঁশিয়ারি

সংকট সমাধান না হলে মন্ত্রীদের দায়িত্ব ছাড়ার আহ্বান

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

বঞ্চিত হচ্ছেন এমপিরা সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

মানুষের আইনের কবর রচনা করে কোরাআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির