নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

Post Image
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে সম্ভবত রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

  • ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে তিনি এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আছেন। খুব শিগগিরই এ বিষয়ে বড় ধরনের অগ্রগতি বা পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

  • ইরানের বিষয়ে ট্রাম্প কয়েকটি সম্ভাব্য পথের কথা বলেছেন। এর মধ্যে রয়েছে আরও সামরিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা এবং আলোচনায় বসা। এ সময় তিনি আশা প্রকাশ করেন, ইরান ‘আচরণ ঠিক রাখবে’।

  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বর্তমানে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

  • সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

  • ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, পেজেশকিয়ান সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। সেখানে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরবেন তিনি। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত নিয়ে দেশটির অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
  • এছাড়া অধিবেশনের ফাঁকে পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

  • সূত্র: শাফাক নিউজ

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের মামলা

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

রিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইট

এআইয়ের ভুলে ‘নতুন যুদ্ধ’ অল্পের জন্য রক্ষা পেল

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের

সর্বাধিক পঠিত

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

২৩ বছরের অধ্যায়ের ইতি, ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

‘চলমান সংঘাত থামাতে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র’

ইরান যুদ্ধের আসল বিজয়ী এরদোয়ান

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো?