‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করায় মহিউদ্দিন খানকে ডাকসু ভিপির অভিনন্দন

Post Image


স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়েই প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মো. মহিউদ্দিন খানকে অভিনন্দন জানিয়েছেন ডাকসুর ভিপি সাদেক কায়েম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মহিউদ্দিন খানকে অভিনন্দন জানান সাদেক কায়েম।

পোস্টে সাদেক কায়েম বলেন, ‘মহিউদ্দিন খানের মেধা, নেতৃত্ব ও দায়িত্বশীলতার সমন্বয় ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজে লাগুক। তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করছি।’

দেশ ও জাতির কল্যাণে মহিউদ্দিন খানের মেধা, যোগ্যতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ডাকসু ভিপি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মহিউদ্দিন খানকে এ পুরস্কার দেওয়া হয়।

মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনার্সে ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ পেয়ে তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন। মাস্টার্সের প্রথম সেমিস্টারেও তিনি ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেন।

তার বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়।

সামাজিক বিজ্ঞান অনুষদ সূত্রে জানা গেছে, সোমবার ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে। একই অনুষ্ঠানে অনুষদের শিক্ষকদের নির্বাচিত সেরা গ্রন্থ ও নিবন্ধের পুরস্কারও দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করায় মহিউদ্দিন খানকে ডাকসু ভিপির অভিনন্দন

দেশে ফিরে বাঁধনের আক্ষেপ, আমার টিমও আমাকে বর্জন করেছে

কয়লাভিত্তিক কেন্দ্রে বকেয়া ৪৬৫১ কোটি টাকা

বানভাসিদের ভরসা এখন ডিঙি নৌকা, ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১ সেন্টিমিটার

অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার

চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ গেল ৫২ জনের

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

সর্বাধিক পঠিত

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি