এবার আশির দশকের ফ্যাশনে মজেছেন এমপি জসিম উদ্দিন

Post Image

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন আশির দশকের 'রেট্রো ফ্যাশন' নিয়ে। পুরোনো দিনের পোশাক ও সাজসজ্জার চলতি ট্রেন্ড তাকে ফিরিয়ে নিয়েছে নিজের স্কুলজীবনের মধুময় স্মৃতিতে।

বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে আশির দশকের ফ্যাশনের একটি ছবি পোস্ট করে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'দুনিয়া যখন ৮০-র রেট্রো ফ্যাশনে উত্তাল, হঠাৎ খেয়াল করলাম সোশ্যাল মিডিয়া সময়ের গল্প বলছে।' বেলবটম জিন্স ও ডেনিম জ্যাকেটসহ আশির দশকের জনপ্রিয় ফ্যাশনের প্রসঙ্গ টেনে তিনি পুরোনো দিনের স্মৃতিচারণ করেন।

জসিম উদ্দিন লেখেন, 'স্কুলে যাওয়ার আগে রেট্রো স্টাইল সেই সানগ্লাস পরে আয়নায় নিজেকে কতবার দেখতাম! আর এখন যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ভরে উঠছে সেই পুরনো দিনের ফ্যাশনে, তখন মনটা ভালো হয়ে গেল, আমিও যুক্ত হলাম এই ট্রেন্ডে।'


পোস্টের শেষাংশে তিনি লেখেন, '৮০-র দশক আমাদের শিখিয়েছে সাহস করে নিজেকে প্রকাশ করতে। আজকালকার জেনারেশনও যে সেই স্টাইলটা এত ভালোবাসবে, ভাবতেই পারিনি!'

রাজনীতির ব্যস্ততার বাইরে নিজের শৈশব-কৈশোরের স্মৃতি ও ব্যক্তিগত অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন এই সংসদ সদস্য। তার এই পোস্টে পুরোনো দিনের ফ্যাশনের প্রতি নস্টালজিয়ার পাশাপাশি নতুন প্রজন্মের জনপ্রিয় ট্রেন্ডের সঙ্গে তার সহজাত সম্পৃক্ততার বিষয়টিও উঠে এসেছে। চলমান ট্রেন্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন প্রজন্মের মনেও বিশেষ জায়গা করে নিয়েছেন এই জনপ্রতিনিধি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ডিম-মুরগির দামে স্বস্তি নেই, চড়া মাছের বাজারও

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২

এবার আশির দশকের ফ্যাশনে মজেছেন এমপি জসিম উদ্দিন

গ্যাস–বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চার বোনের পর জন্ম পিয়াসের, বিদায় সবার আগে

১০ ব্যাংকেই খেলাপি ঋণের ৭২ শতাংশ তালিকায় কোন কোন ব্যাংক

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

সর্বাধিক পঠিত

‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

হাতিয়ায় বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ৯

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার

রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই