বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

Post Image

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। এর মধ্যে ৫ হাজার কৃষি খাতে এবং বাকি ৫ হাজার নেওয়া হবে মৎস্য খাতে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে আসা এক প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা ও চুক্তি সই হয়। আগামী মাসে ওমানের আরেকটি দল এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কর্মী নেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের সময়ে নানা কারণে ওমানের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। নতুন করে ভিসা চালুর জন্য কূটনৈতিক চেষ্টা চালানো হচ্ছে, যাতে বাংলাদেশিরা আবার নিয়মিত সেখানে যেতে পারেন। বিশেষ করে দক্ষ কর্মীদের ওমানে পাঠাতে সরকার বেশি জোর দিচ্ছে। ওমান সরকারও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহ দেখিয়েছে।

বৈঠকে ওমানের রাজপরিবারের প্রতিনিধি আল সাইয়্যেদ দেশটির অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে তোলার আশা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ডিম-মুরগির দামে স্বস্তি নেই, চড়া মাছের বাজারও

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২

এবার আশির দশকের ফ্যাশনে মজেছেন এমপি জসিম উদ্দিন

গ্যাস–বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চার বোনের পর জন্ম পিয়াসের, বিদায় সবার আগে

১০ ব্যাংকেই খেলাপি ঋণের ৭২ শতাংশ তালিকায় কোন কোন ব্যাংক

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

সর্বাধিক পঠিত

‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

হাতিয়ায় বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ৯

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

মঙ্গলবার সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার

রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই