বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.৯ বিলিয়ন ডলার

Post Image


বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ  ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।


এদিকে, চলতি অর্থবছরের নভেম্বর মাসের ২৩ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ২৭১ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭২৬ মিলিয়ন  ডলার।


চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১২ হাজার ৪২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ৬৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নবম পে স্কেলে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ

বাংলাদেশি পাটপণ্যে শুল্ক আরোপের ঘোষণা ভারতের

বাংলাদেশি পাটপণ্যে শুল্ক আরোপের ঘোষণা ভারতের

পুরোপুরি বন্ধ হলো ভারত থেকে ইলিশ আমদানি

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার: আইএমএফ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম