বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

Post Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

‎

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দুর্লভ প্রজাতির জ্যাকারান্ডা গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

‎

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎

‎এ বিষয়ে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। ক্যাম্পাসকে সবুজায়ন করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। প্রত্যেকের উচিত নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

পাবনায় প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত