পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

Post Image

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্যের অভিযোগ এনে তার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেলে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাবেশে বক্তারা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ক্ষমা না চাইলে উদ্ভূত পরিস্থিতির দায় মুসলমানদের ওপর বর্তাবে না। খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা হেকমত আলী, শেখ মো. নাছির উদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

তারা জাতীয় সংসদে শুভেন্দু অধিকারীর বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে সরকার নীরব থাকলে সেটি মুসলিমবিদ্বেষের প্রতি সমর্থন হিসেবে গণ্য হতে পারে। সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

পাবনায় প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত