প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারিপ্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত গেজেটে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলী নিরবচ্ছিন্নভাবে সম্পাদনের লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন কার্যকর থাকবে।