হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর

Post Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে জামায়াতকর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ।


মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে একজন নির্বাহী ম্যাজিট্রেটের উপস্থিতিতে শাহাবুলের লাশের অংশ বিশেষ উত্তোলন করে থানা পুলিশের একটি দল।


এ বিষয়ে জানতে চাইলে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(এসআই) মো. আব্দুল লতিফ ঢাকাভয়েস২৪ কে  বলেন, লাশের অংশ বিশেষ তুলে থানায় আনা হয়েছে এবং তা ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। 


উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাড়ে ১০ বছর পর ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের ওই বছরের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

‘নারী সেজে বন্ধুত্ব করাই রাব্বির নেশা’

ইউপি নির্বাচনের তফসিল এ মাসেই, ভোট হবে ধাপে ধাপে

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

খিলক্ষেতে এনসিপির প্রার্থী আদিবের ওপর বিএনপির হামলার অভিযোগ

তরুণদের কাছে কে এগিয়ে, বিএনপি জামায়াত না এনসিপি?

রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

পাবনায় প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর