ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৫০০-এর বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

Post Image

ইরানের বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত ২ হাজার ৫৭৭ জন বন্দীর সাজা মওকুফ বা কমানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ নেতা এই প্রস্তাব অনুমোদন করেন। হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.) এর জন্মবার্ষিকী পালিত হয়। এ বছর দিনটি গত ৩০ আগস্ট পালিত হয়েছে।

ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দিদের সাজা কমানো বা সম্পূর্ণ ক্ষমা করার ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতার রয়েছে।

তবে এই সাধারণ ক্ষমা সব ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য প্রযোজ্য হবে না। গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা এর আওতায় থাকছেন না।

এর মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ ও অর্থ আত্মসাতের মতো অপরাধে দণ্ডিত ব্যক্তিরা রয়েছেন।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, নির্ধারিত শর্তের আওতায় থাকা ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা এই বিশেষ ক্ষমার মাধ্যমে মওকুফ বা কমানো হবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৫০০-এর বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

ঢাকার সঙ্গে সম্পর্কের আস্থা পুনর্গঠনে দিল্লিকে পরামর্শ ভারতের সাবেক জেনারেলের

ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন

হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে সীমিত হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে একদিনেই দুই দফা বাড়ল জ্বালানি তেলের দাম

‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

সর্বাধিক পঠিত

গিনি-বিসাউয়ের ক্ষমতা নিল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেফতার

একসাথে মরার পরিকল্পনা, প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরেই পালালেন প্রেমিকা

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

ইরানে হামলা: ট্রাম্পের পাশে নেই ইউরোপ, বাণিজ্য বন্ধের হুমকি

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

তাইওয়ান ইস্যুতে চীন-জাপানের মধ্যে উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

আরব দেশগুলোরঅনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের অভিনন্দন

ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক