বিশ্ববাজারে একদিনেই দুই দফা বাড়ল জ্বালানি তেলের দাম

Post Image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একদিনেই দুই দফা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২.২১ ডলার বা ২.৫১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.৩১ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.৮৩ ডলার বা ২.১৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৩ ডলারে লেনদেন হয়।


বিশ্লেষকদের মতে, হরমুজে উত্তেজনা বাড়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং তেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। ইরানে চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলার আন্তর্জাতিক তেলের বাজারে এ প্রভাব পড়েছে। হরমুজ প্রণালির লারাক দ্বীপে হামলা এবং এর জেরে তেহরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তেলের দাম বাড়লেও এ পরিস্থিতি কতটা দীর্ঘ হবে, সেটিই এখন বাজারের বড় প্রশ্ন। রয়টার্স বলছে, সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে এলে দাম আবার কমতে পারে। বিপরীতে হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে দাম আরো শক্ত অবস্থান নিতে পারে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে সীমিত হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে একদিনেই দুই দফা বাড়ল জ্বালানি তেলের দাম

‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত সেমিনারে পুলিশে বাধা!

‘শত্রুরা মুসলিম বিশ্বে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে’

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭৩৪ জন ছাড়িয়েছে

সর্বাধিক পঠিত

গিনি-বিসাউয়ের ক্ষমতা নিল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেফতার

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

ইরানে হামলা: ট্রাম্পের পাশে নেই ইউরোপ, বাণিজ্য বন্ধের হুমকি

একসাথে মরার পরিকল্পনা, প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরেই পালালেন প্রেমিকা

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

তাইওয়ান ইস্যুতে চীন-জাপানের মধ্যে উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

আরব দেশগুলোরঅনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের অভিনন্দন

ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক