ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু বিকেলে

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনটি প্রাথমিকভাবে ৫, ৭ অথবা ১০ দিনের হতে পারে। তবে সংসদীয় কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী এর মেয়াদ বাড়ানো হতে পারে।

এ অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উল্লেখযোগ্য।


সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত প্রস্তাবিত আইনে বাবা-মা জীবিত থাকা অবস্থায় সন্তানকে সম্পত্তি লিখে দিলেও সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার বাবা-মায়ের কাছে রাখার বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি অবহেলা রোধের ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া জুলাই সনদের ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের বিষয়টিও আলোচনায় রয়েছে। সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কমিটিতে বিএনপি থেকে সাতজন, জামায়াত থেকে পাঁচজন এবং অন্যান্য ছোট দল থেকে সদস্য রাখার কথা রয়েছে। বিরোধী দলের সদস্যদের নাম পাওয়ার পর তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। অধিবেশন চলাকালে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু বিকেলে

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম আবদুস সালাম

চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

ভারতীয় প্রতিষ্ঠান ও দুই নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা

সর্বাধিক পঠিত

শহীদ হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে

হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল ১৫ জানুয়ারি

নির্বাচনকে সামনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

বেকার ভাতা নয়, প্রত্যেক যুবকের হাতে কাজ তুলে দিতে চাই

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও হাদির কবিতা

নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ

শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

নারী-তরুণরাই হবেন ভোটের ‘গেম চেঞ্জার’

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু