প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও হাদির কবিতা

Post Image


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শহীদ শরিফ ওসমান হাদির আলোচিত সেই ‘বিদ্রোহী’ কবিতাটি আকস্মিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে পেজের প্রোফাইল ছবিটিও বর্তমানে অদৃশ্য অবস্থায় রয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন।

সম্প্রতি শহীদ ওসমান হাদির লেখা এই কবিতাটি প্রধান উপদেষ্টার পেজে শেয়ার করার পর তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

কিন্তু আজ সকালে পেজটিতে ঢুকে দেখা যায়, আলোচিত সেই পোস্টটি আর নেই। একই সময়ে প্রোফাইল ছবিও দেখা না যাওয়ায় নেটিজেনদের মনে নানা প্রশ্নের উদ্রেক হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ জানান, সরকারের পক্ষ থেকে কোনো পোস্ট বা প্রোফাইল ছবি মুছে ফেলা (ডিলিট) হয়নি। এটি মূলত ফেসবুকের কোনো একটি কারিগরি ত্রুটির (Technical Error) কারণে ঘটেছে। আমরা বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।

কারিগরি এই সমস্যার কারণে সাময়িকভাবে পেজটিতে এমন পরিবর্তন দেখা যাচ্ছে এবং দ্রুতই তা আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রেস উইং। তবে সংবেদনশীল এই সময়ে এমন ‘টেকনিক্যাল ইরর’ নিয়ে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল কাটছে না।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা

বগুড়ায় বাসি খাবার খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি দুই দিন

মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

‘চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত’

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সর্বাধিক পঠিত

হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল ১৫ জানুয়ারি

‘শান্তিপূর্ণভাবে’ শেষ হলো সংসদ নির্বাচন ও গণভোট

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: আইসিটি মন্ত্রী

নির্বাচনকে সামনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

শহীদ হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে

বেকার ভাতা নয়, প্রত্যেক যুবকের হাতে কাজ তুলে দিতে চাই

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও হাদির কবিতা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু