হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

Post Image

ই-মেইলের মাধ্যমে রাজধানীর ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে হুমকির ঘটনায় পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বারিধারা ও গুলশানের বিভিন্ন দূতাবাসগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এ ছাড়াও কূটনৈতিক পাড়ায় পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বলেন, হুমকি ও চাঁদা দাবির ঘটনায় কূটনৈতিক এলাকায় আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে চেকপোস্ট, টহল এবং দূতাবাসের সামনে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কুইক রেসপন্স টিমগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।

সম্প্রতি ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেয় একটি গোষ্ঠী। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। ‍হুমকির বিষয়টি সামনে আসার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছে সিটিটিসি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী

গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর

হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা

এনএসআইয়ের পরিচালক পদে ৩ কর্মকর্তা

জুলাই বিপ্লব: সংবাদ দেশি-বিদেশি গণমাধ্যমে পৌঁছে দেওয়া চার নীরব যোদ্ধা

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

খালেদা জিয়া, ডা. জাফরুল্লাহ্সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

যেভাবে উদ্ধার হলো ১০ হাজার লিটার ডিজেল

‘শান্তিপূর্ণভাবে’ শেষ হলো সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনকে সামনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: আইসিটি মন্ত্রী

শহীদ হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

একীভূত হচ্ছে ‘বিডা’সহ সরকারের ৬ প্রতিষ্ঠান

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল