বঙ্গভবনে প্রবেশ করলেন রাষ্ট্রপতি, দেয়া হলো গার্ড অব অনার

Post Image

প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করতে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

পরদিন নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

রোববার বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের

বঙ্গভবনে প্রবেশ করলেন রাষ্ট্রপতি, দেয়া হলো গার্ড অব অনার

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার

পররাষ্ট্রে ২ প্রতিমন্ত্রীর কারণ জানালেন শামা ওবায়েদ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

মোট ৯টি বিয়ে করেছেন মিসবাহ, নেই কাবিননামা-রেজিস্ট্রেশন, আদালতে মামলা ৫ম স্ত্রীর

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত

সর্বাধিক পঠিত

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

যেভাবে উদ্ধার হলো ১০ হাজার লিটার ডিজেল

খালেদা জিয়া, ডা. জাফরুল্লাহ্সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নির্বাচনকে সামনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

‘শান্তিপূর্ণভাবে’ শেষ হলো সংসদ নির্বাচন ও গণভোট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: আইসিটি মন্ত্রী