বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ

Post Image

বিএনপি মুখে এক, কাজে আরেক বলে মন্তব্য করেছে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছিলাম, তবে তা হয়নি।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, এ বিষয়ে সংস্কারের কথা থাকলেও তা করা হয়নি। স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরো সম্মানিত হতো।

বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তা করছে না বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

তার অভিযোগ, বিএনপি মুখে এক কথা বললেও কাজে ভিন্ন অবস্থান নিচ্ছে। দলটি জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে কাজ করছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যশোরে আ.লীগ নেতা ও প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ

‘কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে, স্বাধীনভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে’

বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাদিক কায়েম এত কাজ কীভাবে করে, আমরা তো পারি না--শিশির মনির

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

সর্বাধিক পঠিত

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি

উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব: জামায়াত আমির

সংসদের হেডফোন এতটাই ভয়াবহ, কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে

কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ

ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, মেডিকেল, ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে