খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইল

Post Image

ইরানি নেতাদের হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।  তার দাবি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলকে ধ্বংসের পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন, এ কারণে তাকে হত্যা করা হয়েছে।  একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে যে কোনো ইরানি নেতাকেও হত্যা করা হবে বলে হুমকি দেন তিনি।

তেহরানে খামেনির চলমান শোক র‌্যালিকে কেন্দ্র করে কাটজ এসব মন্তব্য করেন বলে জানিয়েছে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩। 

তিনি আরও বলেন, ‘যে কোনো সময় এবং যে কোনো হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষায় ইসরাইল প্রস্তুত আছে।’ 

এর আগে কাটজ দাবি করেছিলেন, আলী খামেনির ছেলে ও উত্তরসূরি হিসেবে উল্লেখ করা মোজতবা খামেনি ‘হত্যার লক্ষ্যবস্তু’ হয়েছেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব হলো তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখা। 

তিনি সতর্ক করে বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে।

তথ্যসূত্র: আল জাজিরা


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই