বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Post Image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় প্রভাবে মূল্যবান এই ধাতুটির দাম কমেছে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার এশিয়ার লেনদেনে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪০৬৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বুধবার এটি ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৭ ডলারে লেনদেন হয়। তবে স্বর্ণের দাম কমলেও তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত আরো গভীর হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে এবং মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।

স্বর্ণের বাজারে নতুন চাপ তৈরি হয় মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক আর কার্যকর নেই। এর কিছুক্ষণ পরই মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল সচল রাখতে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।

এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে। বুধবার প্রায় ৫ শতাংশ বাড়ার পর বৃহস্পতিবারও তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে ডলারের পাশাপাশি বিশ্ব শেয়ারবাজারেও কিছুটা চাপ দেখা যায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চপর্যায়ে রাখতে পারে, এমনকি প্রয়োজন হলে আরো বাড়ানোর পথেও হাঁটতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ শতাংশে নামিয়েছে। অন্যদিকে ব্যাংক অব আমেরিকা ২০২৬ সালের গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস ১৪ শতাংশ কমিয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬০ ডলার নির্ধারণ করেছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ফেডের সম্ভাব্য কঠোর মুদ্রানীতিই এ সিদ্ধান্তের প্রধান কারণ।

অন্য মূল্যবান ধাতুর বাজারে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ১৩ ডলারে নেমেছে। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান