ভারতে মুসলমানদের মসজিদ-বসতি উচ্ছেদ, জামাত-ই-ইসলামি হিন্দের প্রতিবাদ

Post Image

ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লিতে মসজিদ ও মুসলমানদের বাড়িঘর ভাঙার প্রতিবাদ জানিয়েছে জামাত-ই-ইসলামি হিন্দ (জেআইএইচ)। তাদের অভিযোগ, উন্নয়ন ও নিরাপত্তার নামে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে রাজনৈতিক উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এছাড়া ভোটার তালিকা সংশোধন কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেআইএইচের সহ-সভাপতি সালিম ইঞ্জিনিয়ার বলেন, শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা বেছে বেছে ভেঙে ফেলা খুবই উদ্বেগজনক।

তিনি বলেন, ‘বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। এক-দুটি হিন্দু ধর্মীয় স্থাপনাও ভাঙা হয়েছে, কিন্তু এভাবে কাজ করা উচিত নয়। সরকার উন্নয়ন ও নিরাপত্তার কথা বলে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে চাইছে। এসব ভাঙার অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনগত প্রক্রিয়া ঠিকমতো অনুসরণ করা হচ্ছে না।’

ভোটার তালিকা সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে নই। কিন্তু যেভাবে খুব তাড়াহুড়ো করে এটি করা হচ্ছে, তার বিরোধিতা করছি। কোনো বৈধ নাগরিক যেন বাদ না পড়েন। অনেক মানুষ কাজের জন্য অন্য রাজ্যে থাকেন, তাই যাচাইয়ের সময় উপস্থিত থাকতে নাও পারেন। তাই তাদের নাম যেন কেটে না দেওয়া হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে যেন লক্ষ্যবস্তু বানানো না হয়।’

এর আগে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জেআইএইচ দাবি করে, রাজস্থানের কয়েকটি এলাকা পরিদর্শনকারী তাদের প্রতিনিধি দল এমন কিছু ঘটনা পেয়েছে, যেখানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই মসজিদ, দরগা ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

একই সঙ্গে, যোগ্য কোনো ভোটারের নাম যেন ভুল করে বাদ না যায়, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে জেআইএইচ ।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট