সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি নিহত

Post Image

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ জনসহ ১৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।


নিহত নওগাঁর ১০ জন হলেন—উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল ও উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নাটোরের নিহত তিনজন হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘির পাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল।


জানা যায়, রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতরা জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনো তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।


প্রবাসের মাটিতে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।


নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।


এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের লেবার কাউন্সেলর মো. রেজা রাব্বির বরাতে গণমাধ্যমকে জানানো হয়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন মর্মে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত হয়েছেন। এ ঘটনার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তিদের সবাই বাংলাদেশি। স্থানীয় ফায়ার সার্ভিস এখনো উদ্ধারকাজ পরিচালনা করছে।


প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক


সৌদি আরবের বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এ প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এ আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোকাহত এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।


তিনি আরো জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত এসব পরিবারকে এ অসীম কষ্ট সহ্য করার শক্তিদানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি নিহত

কানাডায় জরুরি অবস্থা জারি, সরিয়ে নেওয়া হচ্ছে দুই শহরের বাসিন্দাদের

হরমুজ প্রণালি খুলতে ইরানের কঠোর শর্ত

আলোচনা চললেও হরমুজে ৫৩ জাহাজের গতিপথ বদলে দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করি না: ভারত

যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়াতে চায় ভারত

বিজেপি’র দূর্গে ধস, বিহার বিধানসভা উপনির্বাচনে চমক প্রশান্ত কিশোরের

সর্বাধিক পঠিত

নতুন বছরে বাড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা!

ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

ইরানে হামলা যুক্তরাজ্য সমর্থন না দেওয়ায় ট্রাম্প: ‘সম্পর্ক আগের মতো নেই’

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ গেল দুই পাইলটের

নতুন নেতার সমর্থনে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান