যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

Post Image

যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আজ শুক্রবার জেদ্দায় এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক শক্তিগুলো নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে চাইছে। এই যুদ্ধ উপসাগরীয় দেশগুলোকে জড়িয়ে ফেলেছে এবং হরমুজ প্রণালি ও লোহিত সাগরের মধ্য দিয়ে নৌচলাচল ব্যাহত করেছে।


নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ‘এটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল।


কিন্তু অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলি এটিকে ত্বরান্বিত করেছে। সৌদি সরকারের ঘনিষ্ঠ দ্বিতীয় একটি সূত্রও নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে যে, চুক্তিটি শুক্রবার স্বাক্ষরিত হবে।


এদিকে আজ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাৎ করার কথা রয়েছে।


জানা গেছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন।


তিনি শনিবার পর্যন্ত সেখানে থাকবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরটি ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। 


এদিকে তুরস্কের প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী, এরদোয়ানের আজ শুক্রবার পৌঁছানোর কথা রয়েছে। 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়াতে চায় ভারত

বিজেপি’র দূর্গে ধস, বিহার বিধানসভা উপনির্বাচনে চমক প্রশান্ত কিশোরের

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

ওয়াশিংটন-তেহরান সংলাপ শুরু সোমবার, জানালেন ট্রাম্প

মোদির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে স্থগিতের ঘোষণা ট্রাম্পের

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানে গণপিটুনিতে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র: ইইউ

নতুন বছরে বাড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা!

হরমুজ প্রণালী পাহারায় মিত্রদের পাশে পাচ্ছেন না ট্রাম্প

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

ইরানে হামলা যুক্তরাজ্য সমর্থন না দেওয়ায় ট্রাম্প: ‘সম্পর্ক আগের মতো নেই’

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান