আগামী ৫ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এ উপলক্ষে সকাল ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩ আগস্ট) রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পাশাপাশি আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওই সময়ের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।







