রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

Post Image

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ইসির দায়িত্ব নির্বাচন করার। আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে দিনক্ষণ ঠিক করা হবে। নির্বাচন প্রতিযোগিতামূলক হলে একধরনের ব্যবস্থা, আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে আরেক ধরনের ব্যবস্থা। অধিবেশনে থাকলে একধরনের ব্যবস্থা, না থাকলে আরেক ব্যবস্থা। এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আপনারা তা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পারবেন। তা জানিয়ে দেব। এখন আমাদের আলোচনা হয়েছে প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে। আমরা কোনো সম্ভাব্য তারিখ ঠিক করিনি। ঠিক হলে যথাসময়ে জানতে পারবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই আমাদের সব আলোচনা হয়েছে।’

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হলে তা জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই অনুষ্ঠিত হবে জানিয়ে সিইসি বলেন, ‘সিইসি রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন। নির্বাচন হলে এখানেই হবে। আর একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন। সেটা দেখা যাবে। দিনক্ষণ ও বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব।’

নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বলেছি, আমরা প্রস্তুত। যে কোনো সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয় রয়েছে। ওইদিকেও ব্যস্ততা আছে।’


ভোটার তালিকার বিষয়ে সিইসি বলেন, ‘ভোটার তালিকার জন্য আমরা চিঠি দিয়েছি। যত দ্রুত সম্ভব তারা তালিকা দেবেন।’


সংসদ অধিবেশনে না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ না থাকলে কীভাবে নির্বাচন হবে তা আইনে বলা আছে।’


এদিকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি। তিনি বলেন, ‘উনারা আমাদের রেফার করলে দেখা যাবে। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

সর্বাধিক পঠিত

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে

বিনা ভোটে জয়ের সুযোগ নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

মারা গেছেন ওসমান হাদি

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন